চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাভ খানকে শিগগিরই ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১০, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এবং পুলিশ হত্যা মামলার আসামি দুবাই প্রবাসী রবিউল ইসলাম ওরফে আরাভকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী আজ বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এসময় সাংবাদিকদের প্রশের জবাবে তিনি বলেন, আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয়।

বাসস জানায়, আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। গত মঙ্গলবার অস্ত্র মামলায় আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, তাদের পুলিশ গ্রেপ্তার করবে। এটাই পুলিশের নিয়মিত কার্যক্রমের একটা অংশ।’

মন্ত্রী বলেন, ‘যারা একাধিক মামলার আসামি, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, এমনকি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে, তাদের গ্রেপ্তার করছে পুলিশ। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে এবং যারা অন্যায় করেন, তাদের খুঁজে বের করে ধরবে, এটাই পুলিশের নিয়মিত কার্যক্রম।’

নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একেক জনের বিরুদ্ধে ২০ থেকে ৩০টি পরোয়ানা আছে। এগুলো বহুদিনের পুরনো মামলা। এসব মামলা থাকার পরও অনেকেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেননি। সে কারণে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে। আর সে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করছে পুলিশ। এর মানে এই নয় ফখরুল সাহেব যেটা বলেছেন সেটা সত্য।

Reneta

নির্বাচনকে কেন্দ্র করে নতুন মামলা বা সাজানো মামলার অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাভ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT