চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের মৌসুমের চেয়ে ‘ভালো’ দল আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ত্রিমুখী লড়াই। দম ধরে রাখার এ সময়ে অলরেডদের পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ব্রাইটনের মাঠে নেমে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। দলের প্রয়োজনের মুহূর্তে গোল করে এগিয়ে নেয়া বুকায়ো সাকা মনে করেন, আগের মৌসুমের চেয়ে এবার আরও বেশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০তে জিতেছে আর্সেনাল। ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান কাই হাভার্টজ ও লিয়ান্দ্রো ট্রোসার্ড।

গত মৌসুমের শুরু থেকে লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল আর্সেনাল। মৌসুমের একটা লম্বা সময় শীর্ষে ছিল আর্তেতা বাহিনী। শেষপর্যন্ত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন বিসর্জন হয় গানারদের। পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে মৌসুম শেষ করতে হয়। ওই দলের চেয়ে এবারের দলটি আরও বেশি ভালো, মনে করছেন ২২ বর্ষী সাকা।

Banglabid

‘আগের মৌসুমের চেয়ে এবছর আমরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। মনে করি এবারের দলটি আগের চেয়ে আরও ভালো। মৌসুমের এ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আমরা প্রস্তুত।’

৩১ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছে আর্সেনাল। ৭০ পয়েন্ট করে নিয়ে লিভারপুল দুইয়ে ও ম্যানচেস্টার সিটি তিনে নেমে গেছে। লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ব্রাইটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালবুকায়ো সাকাব্রাইটনম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT