চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রুম’ বদলে দিলো ব্রি লারসনের ভাগ্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ব্রি লারসন হলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। তবে আপনি কি জানেন, তিনি তার প্রকল্পগুলো থেকে ঠিক কত আয় করেন?

ছোট বাজেটের সিনেমা থেকে শুরু করে ক্যাপ্টেন মার্ভেল ও অ্যাভেঞ্জার্স:এন্ডগেম-এর মতো বিশাল স্টুডিও প্রোডাকশনে অভিনয় করে ব্রি লারসন এক দশকেরও বেশি সময় ধরে সিনেমা দুনিয়ায় নিজের সুনাম গড়ে তুলেছেন। ২০১৫ সালে ‘রুম’ সিনেমার জন্য অস্কার জেতার পর তার ক্যারিয়ারে আসে বড় মোড়।

অথচ ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন, বিশেষ করে ইন্ডি সিনেমায়। এক সময় ‘ম্যারি ক্ল্যারি ইউকে’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রায় দুই বছর আগ পর্যন্ত আমি কোনো বাড়তি অর্থের মুখ দেখিনি। অর্থের অভাব থাকায় তা আমাকে সবসময় আতঙ্কিত করত।”

‘রুম’ ছিল সেই সিনেমা, যা তাকে প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। যদিও সিনেমাটির বাজেট ছিল মাত্র ১৩ মিলিয়ন ডলার! তবুও এটি বিশ্বজুড়ে ৩৫ মিলিয়নের বেশি আয় করে। ধারণা করা হয়, এই সিনেমা থেকে ব্রি লারসনের উপার্জন ছিল ছয় অঙ্কের মাঝামাঝি বা তার চেয়ে কিছু বেশি!

এর পরই আসে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক— ক্যাপ্টেন মার্ভেল! ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার জন্য তিনি প্রায় ৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান, যা ছিল সে সময়ের অন্যতম উচ্চ পারিশ্রমিক। ক্যাপ্টেন মার্ভেল ছিল প্রথম মহিলা নেতৃত্বাধীন সুপারহিরো সিনেমা, যা ১ বিলিয়নের বেশি আয় করেছিল!

অ্যাভেঞ্জার্স:এন্ডগেম সিনেমাতেও তিনি ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয় করেন। যদিও এখানে তার উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, তবে সিনেমাটি বিশ্বব্যাপী ২.৮ বিলিয়নের বেশি আয় করেছিল। ফলে এখানে তার পারিশ্রমিকও কম ছিল না।

Reneta

২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমায় আবারও ফিরে আসেন তিনি। যদিও কিছু প্রতিবেদন অনুযায়ী তিনি ১৫ মিলিয়ন ডলার পেতে পারেন বলে দাবি করা হয়, শোবিজ গ্যালোরে-এর মতে, তিনি আগের মতোই ৫ মিলিয়ন ডলার পান!

২০১৯ সালে ব্রি লারসন ক্যালিফোর্নিয়ার মালিবুতে ৩.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনেন এবং উডল্যান্ড হিলসs-এ আরও একটি ১.৬ মিলিয়ন ডলারের সম্পত্তি কেনেন। একই বছর তিনি ২.১৭ মিলিয়নে একটি বাড়ি বিক্রি করেন, যা তিনি কিনেছিলেন ২.২৫ মিলিয়নে। এছাড়া ২০২০ সালে তিনি স্টুডিও সিটি-তে তার পুরনো বাড়ি ১.৪ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

প্যারাড-এর একটি প্রতিবেদনের মতে ২০২৫ সাল নাগাদ ব্রি লারসনের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন ডলার! –কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জার্স: এন্ডগেমক্যাপ্টেন মার্ভেলব্রি লারসনরুমলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT