৮৪ বছর পর ব্রেন্টফোর্ডের কাছে হার, ৩-১ গোলের ওই হারের পর লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ দাবি করেছেন, স্বাগতিকদের তৃতীয় গোলটি স্পষ্টতই ফাউল ছিল। সোমবার রাতে ব্রেন্টদের মাঠে নেমেছিল অলরেডরা।
‘যদি কখনো ফুটবল খেলে থাকেন এবং বল নিয়ে দৌড়াতে থাকার সময় হালকা ধাক্কা লাগে, তবে ভারসাম্য রাখতে পারবেন না এবং এটাই হয়েছে ইব্রাহিমা কোনাতের সাথে।’ ক্লপের সাফ কথা।
ম্যাচের রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েলেরও সমালোচনা করেছেন ক্লপ। ব্রেন্টফোর্ডের খেলার ধরন নিয়ে শুনিয়েছেন কথা।
‘তারা (ব্রেন্টফোর্ড) যেভাবে আক্রমণাত্মক খেলেছে, অনেকগুলো ফাউল হয়েছে। কিন্তু রেফারির চোখ এড়িয়ে গেছে।’
‘আমি রেফারির সাথে যে কথা বলেছি, সেখানেও একই বলেছি। কিন্তু কোনো সাড়া পাইনি, এটা সবসময় এমনই। তবে আমার খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি নই। দ্বিতীয় গোলের সময়েই আসলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। যেটা ছিল আমাদের ভুল।’
লিভারপুলের সাথে জিতে ২৬ পয়েন্টে ব্রেন্টফোর্ড আছে টেবিলের সাতে। ২৮ পয়েন্ট নিয়ে তাদের ঠিক আগেই, ছয়ে লিভারপুল।







