আন্তর্জাতিক

ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান, ব্রাজিলের রাজধানীতে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পর দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদা সাবেক প্রেসিডেন্ট লুলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

বরখাস্ত হওয়া জেনারেল জুলিও সিজার ডি আররুদা গত ৩০ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে।

কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করে।

তদন্তে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকেও অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রসিকিউটররা বলছেন সাবেক প্রেসিডেন্ট গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করায় দাঙ্গা সংঘটিত হয়ে থাকতে পারে।

রাজধানীর দাঙ্গাকারীদের বাঁধা না দেওয়ায় সামরিক বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর জের ধরে গত এক সপ্তাহে কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বিষয়:বরখাস্ত ব্রাজিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…