ব্রাজিলের কোচ না হওয়া ও এমবাপে ইস্যুতে আনচেলত্তির ভাষ্য

এন্তোনিও কন্তে ব্রাজিলের কোচ না হওয়া ও এমবাপে ইস্যুতে আনচেলত্তির ভাষ্য নিয়ে প্রেস কনফারেন্সে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুই মৌসুমের জন্য চুক্তি নবায়ন করে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থেকে গেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের দায়িত্ব নেয়ার বিষয়ে তাকে নিয়ে আলোচনা থাকলেও ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই তিনি থাকছেন।
রিয়ালের কোচের দায়িত্ব নেয়ার পর পাঁচ মৌসুমে ১০টি শিরোপা জেতা এই ইতালিয়ান সেলেসাওদের দায়িত্ব নেয়ার সম্ভাবনার বিষয়ে ঘটনার সত্যতাও স্বীকার করেন।
‘আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি এবং এখানেই থাকতে চাই। ম্যানেজার হওয়ার পরও এখানে থাকতে পারতাম। অবশ্যই ব্রাজিলের সাথে আমার যোগাযোগ ছিল। কিন্তু আমি সব সময় রিয়াল মাদ্রিদের আহ্বানের জন্য অপেক্ষা করতাম বলে সবকিছুই নির্ধারিত ছিল। আমি এখানে থাকতে পেরে আনন্দিত।’
২০২২ সালে গ্রীষ্মকালীন দলবদলের সময় পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগদানের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। ফুটবল অঙ্গনে আলোচনার তুঙ্গে থাকা বিষয়টি নিয়ে চলতে থাকে অতি নাটকীয়তা। বিশ্বজয়ী ফুটবলারের রিয়াল-যাত্রা ঠেকাতে পিএসজি লোভনীয় প্রস্তাবও দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্যারিসে থেকে যাওয়ার অনুরোধও করেন। পরে ব্লাঙ্কোস ডেরায় না গিয়ে ফ্রেঞ্চ ক্লাবেই থেকে যান ২৫ বর্ষী ফুটবলার।
খবর বেরিয়েছে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার এমবাপেকে চুক্তির প্রস্তাবের জন্য স্প্যানিশ জায়ান্টরা পরিকল্পনা করেছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন দলবদলের মৌসুম। এবার প্রস্তাব গ্রহণে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে সময়সীমা নির্ধারণ করে দেবে।
বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকার দলবদল নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তির সাফ উত্তর, ‘আমি এই বিষয়ে মন্তব্য করব না। কোনো মন্তব্য নেই। আপনার জানা উচিৎ, আমরা এসব নিয়ে কথা বলি না।’





