ফুটবল

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

ব্রাজিলের নেইমার ও জাপানের ফুটবল খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও জাপানি ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় দিনে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচে নেইমার জুনিয়রকে শুরুর একাদশে রাখবে না ব্রাজিল। অন্যদিকে জাপানের মেসি খ্যাত তাকেফুসা কুবোকে পাচ্ছেই না এশিয়ান জায়ান্টরা।

নেইমারের খেলার নিশ্চয়তা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নেইমারের চোটের অগ্রগতি ভালো। আমার মনে হয়েছে গত সপ্তাহে সে ভালো উন্নতি করেছে। ১৫ মিনিটের বেশি খেলতে পারবে সে। নেইমার ভালো অবস্থায় আছে। তবে এটা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করছে এবং খেলার অবস্থা কেমন দাঁড়ায় তার উপর।’

এদিকে অন্যতম প্রধান প্লেমেকার তাকেফুসা কুবোকে ছাড়া নামবে জাপান। কোচ হাজিমে মরিয়াসু বলেছেন, ‘তাকেফুসা কুবোকে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে পাচ্ছি না।’

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে সেলেসাও এবং সামুরাই ব্লু দল।

বিষয়:আনচেলত্তি জাপান নেইমার ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…