চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারছেন না এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে শেষদিকের ম্যাচ প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। প্রস্তুতিতে চোখ রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। সেলেসাওদের যে দলে ডাক পাননি নেইমার। আলোচনায় আছে ১০০ শতাংশ ফিট না থাকলে বিশ্বকাপের দলেও তাকে রাখবেন না কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে সেটি জেনেছেন। বলছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবা যায় না।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল, বাংলাদেশ সময় রাত ২টায় খেলা শুরু। ১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও দল।

ব্রাজিলের বিপক্ষে নামার আগে নেইমার প্রসঙ্গে কথা বলেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপে। একসময়কার পিএসজি সতীর্থকে নিয়ে বলেছেন, ‘নেইমার তো নেইমারই। সে একজন অসাধারণ খেলোয়াড়। আমার মতে নেইমার সর্বকালের অন্যতম সেরা। তাকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। কিন্তু শেষপর্যন্ত, আমি আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারি না। আমাকে তার সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।’

ব্রাজিল দলের শ্রেষ্ঠত্বের কথাও বলেছেন এমবাপে। পাঁচবারের বিশ্বকাপজয়ীদের নিয়ে বলেছেন, ‘যে দলের জার্সিতে পাঁচটি তারকা রয়েছে, তাদের বিপক্ষে আপনি কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি। আমাদের জন্য, এটি নিজেদের যোগ্যতা দেখানোর এবং ২০২৬ বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুতি নেয়ার একটি সুযোগ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক প্রীতি ম্যাচএমবাপেনেইমারফ্রান্সব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে বিরোধীদলগুলোর একাত্মতা

জুলাই ২২, ২০২৬

নারীকাণ্ডে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচার ও বহিষ্কারের দাবি

জুলাই ২২, ২০২৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রীর মৃত্যু

জুলাই ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT