চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরিয়ে দেয়া হল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন একটি কমিটি। রিও ডি জেনিরোর স্টেট কোর্ট অব জাস্টিস এটির নির্দেশ দিয়েছেন। আগামী একমাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব পেয়েছেন হোসে পেদ্রিজ। তিনি ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টসের বিচারক। আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পেদ্রিজের উপর বর্তাবে। সিবিএফ তাদের এক মুখপাত্রের মাধ্যমে কোর্ট আদেশের তথ্য নিশ্চিত করেছে।

সিবিএফের সাবেক সহ-সভাপতি আবেদন করেন, ২০২২ সালে সিবিএফ এবং রিও ডি জেনিরোর পাবলিক প্রসিকিউটরদের মধ্যে যে চুক্তির মাধ্যমে রদ্রিগেজ দায়িত্ব নিয়েছিলেন তা বৈধ ছিল না। বৃহস্পতিবার রিওর কোর্ট ঘোষণা করেন যে, পাবলিক প্রসিকিউটর এবং সিবিএফের চুক্তি অবৈধ ছিল।

সিবিএফের পরিচালনা পর্ষদে আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা আসতে পারে ব্রাজিলের ফুটবলে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা এ বিষয়ে সচেতন যে সিবিএফ এবং রিওর পাবলিক অ্যাটর্নির মধ্যে সম্পাদিত একটি চুক্তি স্থানীয় আদালতের বাতিল বা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। আমরা বুঝি যে এই ধরনের চুক্তির সম্ভাব্য বাতিল বা পরিবর্তন ২৩ মার্চ ২০২২-এ অনুষ্ঠিত সিবিএফ নির্বাহী বোর্ডের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।’

‘আমরা সিবিএফকে মনে করিয়ে দিতে চাই যে, ফিফার সদস্য দেশগুলো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব ছাড়াই স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে বাধ্য। এধরনের বাধ্যবাধকতার যেকোনো লঙ্ঘন ফিফা সংবিধি অনুযায়ী সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণ হতে পারে।’

রদ্রিগেজ ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি ছিলেন। ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের নির্বাহী পরিষদের নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাব্রাজিলরদ্রিগেজরিও ডি জেনিরোলিড স্পোর্টসসিবিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT