ফুটবল

জেনে নিন ব্রাজিলের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা

২০২৬ বিশ্বকাপ বাছাই

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খুব বেশি সুবিধায় নেই ব্রাজিল। অধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের চারে আছে তারা। নভেম্বরে ফিফা উইন্ডোতে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

সেলেসাওদের এবারের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। ভেনেজুয়েলার মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ব্রাজিলের ম্যাচটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

২০ নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশ সময় ভোর পৌনে ৭টায় বছরে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ডোরিভাল জুনিয়রের দল। সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় হবে খেলা।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১০ ম্যাচে ৪ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১০ ম্যাচ করে খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৬ পয়েন্ট করে নিয়ে সেলেসাওদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে আছে উরুগুয়ে।

বিষয়:২০২৬ বিশ্বকাপ বাছাই উরুগুয়ে ডোরিভাল ব্রাজিল ভেনেজুয়েলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…