লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সেলেসাও বাহিনী। ১৩তম ম্যাচ খেলতে ভোরে নামছে কোচ জুনিয়র ডোরিভালের দল, প্রতিপক্ষ কলম্বিয়া।
বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে গড়াবে ম্যাচ। বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই সেলেসাওদের। চলতি আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি ম্যাচ খেলবে তারা। কলম্বিয়া ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামবে।
ম্যাচ দুটির জন্য নেইমার জুনিয়রকে নিয়ে দল দিয়েছিল ব্রাজিল। চোটে ছিটকে গেছেন তারকা ফুটবলার। চোটে নেই ডিফেন্ডার দানিলো এবং গোলরক্ষক এডেরসন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। বলেছেন, ‘আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাসী। শক্তিশালী দুটি প্রতিপক্ষের বিপক্ষে এমুহূর্তে আমরা বিশেষভাবে সতর্ক।’
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার (গোলরক্ষক), ভেন্ডারসন, এডের মিলিতাও, মার্কিনহোস, গুইলের্মে অ্যারানা, ব্রুনো, গারসন, লুকাস পাকেতা, রাফিনহা, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।








