চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে নিষেধাজ্ঞার সতর্কবার্তা দিয়ে ফিফার চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগুয়েসকে রিও ডি জেনিরোর আদালত গত ৭ ডিসেম্বর ছাঁটাইয়ের রায় দিয়েছিলেন। নির্বাচনে অনিয়মের কারণে তার নিয়োগ করা সকলকেও সরিয়ে দেয়া হয়। গত সপ্তাহে সেই রায় বহাল রেখেছেন ব্রাজিলের দুটি সর্বোচ্চ আদালত। তাতে সেলেসাওরা ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিতে এসেছেন।

কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করে না ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি রদ্রিগুয়েসকে ছাঁটাইয়ের বিষয়ে দিয়েছে কড়া বার্তাই। গত রোববার সিবিএফকে চিঠিতে জানিয়েছে, ব্রাজিলের জাতীয় দল এবং ক্লাবগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, সিবিএফ যদি রদ্রিগুয়েসের পরিবর্তে কাউকে স্থলাভিষিক্ত করার জন্য দ্রুত নির্বাচনের আয়োজন করে, তবে দেশটির ফুটবল সংস্থা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

রিও ডি জেনিরোর একটি আদালত গতবছর ফেডারেশনের নির্বাচনে অনিয়মের কারণে রদ্রিগুয়েসের নিয়োগ দেয়া সবাইকে ছাঁটাইয়ের নির্দেশ দেয়। এতে বলা হয়েছিল, রদ্রিগুয়েসকে পদ থেকে ছাঁটাই করে ৩০ দিনের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। যদিও রদ্রিগুয়েস মেয়াদকাল ২০২৬ সাল পর্যন্ত আছে।

ফিফার সঙ্গে সাউথ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলও চিঠিতে বলেছে, তারা নতুন বছরের ৮ জানুয়ারি ব্রাজিলের বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি কমিশন গঠন করবে।

চিঠিতে বার্তা ছিল, ফিফা এবং কনমেবল দৃঢ়ভাবে বলতে চায়, নির্বাচন বা নির্বাচনের আহ্বানসহ, এধরনের কোনো কার্যক্রম না হওয়া পর্যন্ত, সিবিএফকে প্রভাবিত করে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। যদি এমন পদক্ষেপকে সম্মান না করা হয়, তবে ফিফার কাছে বিষয়টি নিয়ে বিবেচনা ও সিদ্ধান্তের জন্য প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির কাছে জমা দেয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। যার ফলাফল হিসেবে স্থগিতাদেশও আসতে পারে।’

Reneta

রগেরিও কাবোক্লোকে বরখাস্ত করার পর ২০২১ সালে রদ্রিগুয়েস অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ব্রাজিলের গণমাধ্যমে খবর, তিনি আসন্ন নির্বাচনে সভাপতি পদের জন্য আবারও লড়তে কিংবা অন্য প্রার্থীকে সমর্থনের জন্য অন্য নির্বাহী কর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

যৌন হয়রানির মামলায় কাবোক্লোকে বরখাস্ত করা হয়েছিল। এ ঘটনা সিবিএফের তৎকালীন সহ-সভাপতি রদ্রিগুয়েসকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতির হওয়ার দুয়ার খুলে দেয়।

৬৯ বর্ষী রদ্রিগুয়েসের বিরুদ্ধে আদালতের রায় আসায় ২০২৭ সালে নারী বিশ্বকাপের আয়োজক হতে চাওয়া ব্রাজিলের সম্ভাবনা বাধাগ্রস্ত হবে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব দেয়ার জন্য যে প্রচেষ্টা বছরখানেক ধরে, সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনমেবলচিঠিফিফাব্রাজিলরদ্রিগুয়েসলিড স্পোর্টসসিবিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT