চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চাপ অনুভব করি না, উপভোগ করি’

বলছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে আগের দুম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে স্বাভাবিকই কিছুটা চাপ নিয়ে নামার কথা আলবিসেলেস্তেদের। কিন্তু মাঠে শুরু থেকে আধিপত্য দেখা যায় লিওনেল স্কালোনির শিষ্যদের। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী। শেষে কোচের ভাষ্য, শিষ্যরা চাপ অনুভব করেন না বরং উপভোগ করেন।

বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুর্দান্ত হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে মেসিময় ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে অন্য তিনটি গোল করেছেন লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

পরে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল না। আগের ম্যাচের পর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং স্বাধীনভাবে খেলেছে। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করেছি। কিন্তু যখন এভাবে জিতবেন, সেটি আরও বড় অর্থ বহন করে। তখন নিজেদের মধ্যে তাড়না জাগে একইভাবে কীভাবে আমরা পরের ম্যাচগুলো খেলতে পারি।’

‘মনে করি আমাদের খেলোয়াড়রা বল দখলে রাখতে ব্যাকুল হয়ে থাকে এবং নিজেদের মধ্যে পাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। চাপের মধ্যে তারা আক্রমণ ও গোল পেতে উৎসাহিত হতে থাকে। প্রতিপক্ষকে আটকে রাখতেও যথেষ্ট সচেতন। ভক্ত-সমর্থকদের খুশি করতে পারাও আমাদের জন্য দারুণ একটি ব্যাপার। আমরা চাপ অনুভব করি না, এটি উপভোগ করি।’

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে একটি করে হার ও ড্র রয়েছে স্কালোনির দলের।

১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া, সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। ব্রাজিল ১৬ পয়েন্ট নিয়ে আছে চারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপেরুবলিভিয়াব্রাজিলমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT