ফুটবল

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা ব্রাজিলের

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল

বিজয়ী ব্রাজিল ফুটবল দল, ভেনেজুয়েলায় 2022 কনমেবোল চ্যাম্পিয়নশিপে জয়লাভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ফুটবল দল ভেনেজুয়েলায় 2022 কনমেবোল চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে উল্লাস করছে, উৎসবের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই বাড়তি উন্মাদনা। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল, সবকিছুতেই দুদেশের লড়াইয়ে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তেমনি এক রোমাঞ্চের শেষে হেসেছে ব্রাজিল। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা। অষ্টমবার শিরোপার স্বাদ পেল সেলেসাও দলটি।

ভেনেজুয়েলার লা গুয়াইরার হোসে মারিয়া ভার্গাস ডোমে রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০তে জয় তোলে ব্রাজিল। পুরো টুর্নামেন্টে দাপট দেখানো ব্রাজিলকে অবশ্য আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় তুলতে বেশ পরীক্ষা দিতে হয়েছে।

আসরে পেরুর বিপক্ষে ১৫ গোলে জয় পাওয়া ব্রাজিলকে ফাইনালে গোল পেতে ঘাম ঝরাতে হয়। পুরো আসরে যেখানে ম্যাচপ্রতি ৫ গোল করে এসেছে দলটি, সেখানে ফাইনালে গোল পাওয়া যেন দুঃসাধ্য হয়ে উঠেছিল।

জয়ে অষ্টমবারের মতো মহাদেশীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ব্রাজিল। অন্যদিকে নয় আসরের মধ্যে কেবল একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আরেক ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে কলম্বিয়া।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া পেরু ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…