চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্ব কাঁপছে ফুটবল জ্বরে, বাংলাদেশে তো রীতিমতো ভূমিকম্প হচ্ছে সমর্থন উত্তেজনা ঘিরে! বিশ্বযজ্ঞসহ সর্ব অঙ্গনের খবর যারা সবার সামনে তুলে ধরেন নানা আঙ্গিকে, চ্যানেল আইয়ের সেই বার্তাকক্ষেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। নিউজরুমে একটি জরিপও হয়েছে। ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, গত ২৪ বছর অপেক্ষায় থাকা পাঁচবারের চ্যাম্পিয়নরা জরিপে সমর্থনের শীর্ষে জায়গা করে নিয়েছে। দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চ্যানেল আই বার্তাকক্ষে পরিচালিত জরিপে অংশ নিয়েছেন ১৫৯ জন। যার মধ্যে ৬৮ জন এই বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করছেন। মোট সমর্থন ভোটের যা ৪২.৭৭ শতাংশ।

জরিপে দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সমর্থন করছেন ৬২ জন, মোট সমর্থনের ৩৯ শতাংশ।

এছাড়া জার্মানিকে ৬ জন, স্পেনকে ৪ জন, ফ্রান্স ও পর্তুগালকে ২ জন, মরক্কোকে ১ জন করে সমর্থন করছেন এই আসরে। কোন দলকেই সমর্থন করছেন না এমন মিলেছে ১১ জন, যা ৬.৯২ শতাংশ।

আর ৩ জন জানিয়েছেন, তারা একাধিক দলকে সমর্থন করছেন। জরিপে চ্যানেল আই টিভি নিউজ, অনলাইন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া বিভাগে কর্মরতদের মতামত গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাচ্যানেল আইজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT