চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্ব ফুটবলের বড় তারকা হবে এনড্রিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন ব্রাজিলের ওয়ান্ডার বয় এনড্রিক। ইংল্যান্ডের ঘরের মাটিতে তাদের হারিয়ে দারুণ ক্যারিয়ার শুরু করেছেন ১৭ বর্ষী তারকা। পূর্ণ শক্তির ব্রাজিল দল ছাড়া স্বাগতিকদের বিপক্ষে জয়ে মুগ্ধ দলটির কোচ ডোরিভাল জুনিয়র। মাঠে ঠিক এ আচরণটাই ধরে রাখতে পারলে ব্রাজিলের এমনকি বিশ্ব ফুটবলের বড় তারকা হবেন বলে স্বপ্ন দেখছেন সেলেসাও কোচ ।

১৭ বছর ২৪৬ দিন বয়সে ওয়েম্বলিতে সর্বকনিষ্ঠ গোল-স্কোরার হওয়ার পর এনড্রিককে নিয়ে ব্রাজিলের কোচ ডোরিভাল বলেছেন, ‘এ ম্যাচে যে মনোভাব সে দেখিয়েছে, সেটা যদি ধরে রাখতে পারে। তাহলে সে ব্রাজিল ফুটবলের একজন গুরুত্বপূর্ণ এমনকি বিশ্ব ফুটবলের একটি গুরুত্বপূর্ণ নামে পরিণত হবে।’

এনড্রিকের এমন পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল বলেছেন, ‘আমার মনে হচ্ছে তার মধ্যে কিছুটা রোমারিও পেয়েছি। যেভাবে সে বল টেনে নিয়ে যায় এবং তার মুখে যে উচ্ছ্বাস, অসাধারণ।’

নেইমার, অ্যালিসন বেকার ও এডেরসন, ক্যাসেমিরো, এডের মিলিতাওদের ছাড়া খেলতে নামা প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেছেন, ‘এই খেলোয়াড়দের প্রতি আমার অনেক বিশ্বাস রয়েছে। এ দল থেকে আমি অনেক কিছু আশা করছি, একই সাথে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি সেটাও দেখিয়েছে তারা।’

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ব্রাজিল পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। ম্যাচটি হবে মঙ্গলবার, স্পেনের মাদ্রিদে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএন্ড্রিককোলডোরিভালব্রাজিলরোমারিওলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT