বুধবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের। তার আগে খেলোয়াড় সংকটে পড়ার শঙ্কায় কোচ কার্লো আনচেলত্তি। সোমবার সকালে নিউ জার্সিতে দলটির সবশেষ অনুশীলনে ৭ জন যোগ দিতে পারেননি। তবে সুসংবাদ হল, চোট কাটিয়ে এই ম্যাচে নেইমার প্রথমবার আসরে নামতে পারেন জানিয়েছেন সেলেসাওদের কোচ।
অনুশীলনে যোগ না দেয়াদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কসেমিরো এবং ম্যাথিয়াস কুনহা। হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছিলেন কুনহা। অনুশীলনে ছিলেন না আরেক গুরুত্বপূর্ণ বার্সেলোনা স্ট্রাইকার রাফিনহা দিয়াস।
রক্ষণ সামলাতে সমস্যা দেখা দিতে পারে আনচেলত্তির। আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল, পিএসজি তারকা মার্কুইনহোস এবং ফ্লেমেঙ্গোর দানিলো অনুশীলন পর্বে ছিলেন না।
মিয়ামিতে হতে চলা স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আনচেলত্তি যখন দলে পরিবর্তনের কথা ভাবছেন, তখন ব্রাজিলের চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হয়েছেন মিডফিল্ডার দানিলো সান্তোস।
অবশ্য ব্রাজিল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, অনুপস্থিত ৭ জনকে ‘কাজের চাপ ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ কর্মসূচির অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থাপনায় বিশ্রামের সুযোগ দেয়া হয়েছে।







