চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের দুই যুগের আক্ষেপ ঘোচাতে চাচ্ছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

শেষবার ব্রাজিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০০২ বিশ্বকাপে। জাপান ও সাউথ কোরিয়ার যৌথ আয়োজনের বিশ্বকাপটি জিতেছিল ব্রাজিল সর্বোচ্চ পঞ্চমবারের মতো। এরপরে লাতিন আমেরিকার দেশটি কখনো খেলতে পারেনি বিশ্বকাপের ফাইনালে। ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চাচ্ছেন দুই যুগ ফাইনাল খেলতে না পারা সাম্বা ফুটবলের দেশটিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে।

চলতি বছরের মে মাসে সেলেসাওদের দায়িত্ব নেন আনচেলত্তি। ইউরোপে সবচেয়ে বেশি ২৯ বার শিরোপা জিতেছেন অভিজ্ঞ এই কোচ। সর্বশেষ রিয়ালকে জিতিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ‘ব্রাজিলকে ২৪ বছর পর বিশ্বকাপ জেতাতে পারলে তা সত্যিই রোমাঞ্চকর হবে’ বলছেন আনচেলত্তি।

আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি ব্রাজিলে ফুটবলের আবেগ সম্পর্কে। কিন্তু এখানে ফুটবলের সাথে সম্পৃক্ত থাকা অন্যরকম ব্যাপার। যখন ব্রাজিল ফুটবলর দল খেলে পুরো দেশ থেমে যায়। আমার অধীনে তারা ফাইনাল খেললে তা সত্যিই অসাধারণ কিছু হবে।’

ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর এই অভিজ্ঞ কোচ বলেছিলেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচিং করানো ঐতিহাসিক কিছু। যে সুযোগটি আমার কাছে আসার পরে হাতছাড়া করিনি।’

রিয়াল মাদ্রিদকে ১৫ শিরোপা জেতানো আনচেলত্তির অধীনে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে ব্রাজিল। ড্র দিয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু হলেও ৩ ম্যাচে পেয়েছেন জয়। ২টিতে ম্যাচ হেরেছে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০০২ বিশ্বকাপ২০২৬ বিশ্বকাপআনচেলত্তিব্রাজিললিড স্পোর্টসসেলেসাও
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT