চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথায় আঘাতে ছিটকে গেলেন বেনেট, কনকাশন বদলি প্রিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার করা ৪১৮ রান সামনে রেখে প্রথম ইনিংসে ব্যাটে নেমে মাথায় আঘাত পেয়েছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট। চলতি টেস্ট থেকে ছিটকে গেছেন। তার কনকাশন বদলি হিসেবে ম্যাচের বাকি অংশে খেলবেন ৩৬ বর্ষী প্রিন্স মাসভাউরে।

বুলাওয়েতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান তুলে ম্যাচের দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ‍উইকেটে ১৫১ রান তুলেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ৭৬ রানে এবং ওয়েসলি মাধেভেরে ১৩ রানে ব্যাট করছেন।

স্বাগতিকরা ইনিংসের শুরুতেই টপঅর্ডারের দুই ব্যাটারকে হারায়। ষষ্ঠ ওভারে কোয়েনা মাফাকার শর্ট বলে টেনে খেলতে চেয়েছিলেন বেনেট। বল আঘাত হানে তার হেলমেটে। ২৫ বলে ১৯ রান করা বেনেট তাৎক্ষণিক কনকাশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যাটিং চালিয়ে যান। এরপর আরও তিনটি বল মোকাবেলা করার পর অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়ে যান।

পরীক্ষা-নিরীক্ষার পর চলতি ম্যাচ থেকে ছিটকে যান বেনেট। তার কনকাশন বদলি হিসেবে ওপেনার মাসভাউরের নাম জানায় স্বাগতিক দলটি। ২০২৪ সালের জুলাইতে সবশেষ টেস্ট খেলেছিলেন মাসভাউরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনকাশন বদলিজিম্বাবুয়েব্রেনেটমাসভাউরেলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT