বিনোদন

সন্তানদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন ব্র্যাড পিট

সন্তানদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন অভিনেতা।

ব্র্যাড পিট ও তার সন্তানদের সঙ্গে সম্পর্কের চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট তার সন্তানদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করছেন, ছবি দুটি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের একসময়কার পাওয়ার কাপল ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। একসঙ্গে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটির বিচ্ছেদ হয়েছে বহু আগে। কিন্তু বিচ্ছেদের পরে ছয় সন্তানের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্কের অবনতি হয়। দেরিতে হলেও সন্তানদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছেন অভিনেতা।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘টাচ উইকলি’র সূত্রে জানা গেছে, জানুয়ারিতে ব্র্যাড পিটের ক্যালিফোর্নিয়ার বাড়িতে তার ছোট দুই সন্তান এসেছিলেন। অভিনেতা সন্তানদের জন্য উবার ইটস-এর মাধ্যমে পিজ্জা ও আরও কিছু স্ন্যাকস আনিয়েছেন বাড়িতে। উবার ইটসের ড্রাইভার তথ্যটি জানিয়েছেন গণমাধ্যমকে।

ব্র্যাড পিটের আরেক কাছের সূত্র জানিয়েছেন, সন্তানদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন ব্র্যাড পিট। তিনি সপ্তাহে একবার, কখনো দুইবার করে দেখা করছেন সন্তানদের সঙ্গে।

তিনি আরও জানান, ম্যাডক্স, জাহারা এবং প্যাক্সের সঙ্গে সম্পর্ক এখনও খারাপ ব্র্যাড পিটের। তবে শিলোহ, নক্স এবং ভিভিয়েনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে পেরেছেন অভিনেতা।

সূত্র বলেন, ‘ব্র্যাড পিট ম্যাডক্স, জাহারা ও প্যাক্সের সঙ্গে সম্পর্ক ঠিক করার ব্যাপারে আশাবাদী। তার বিশ্বাস, একদিন তার সন্তানরা তাকে বিশ্বাস করবে।’

সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এর পর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর থেকে সন্তানরা তাদের মায়ের কাছেই থাকছে।

সূত্র: জিও নিউজ

বিষয়:ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…