অর্থনীতি

সেরা করদাতার স্বীকৃতি পেল ব্র্যাক

ব্র্যাকের সেরা করদাতার স্বীকৃতি অনুষ্ঠানে তিনজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের সেরা করদাতার স্বীকৃতি অনুষ্ঠানে তিনজন ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন, পেছনে বাংলার পতাকা ও সংগঠনের ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২২-২৩ অর্থবছরে সেরা করদাতার স্বীকৃতি পেয়েছে ব্র্যাক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) -এর পক্ষ থেকে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) তারিখে ব্র্যাককে এই সম্মাননা দেওয়া হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্-এর হাতে ক্রেস্ট তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) তুষার ভৌমিক এবং ব্র্যাকের সহযোগী পরিচালক (ফিন্যান্স এন্ড একাউন্টস) অসিত বরণ দাস।

এবার সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দিয়েছে এনবিআর।

বিষয়:এনবিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…