চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
শিক্ষা
A A

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রোবোটিকস দল ব্র্যাকু ডুবুরির তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘ডুবোমিনি’ সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত প্রজেক্ট শোকেসিং কম্পিটিশন ২০২৬ এ সম্মানজনক এই পুরস্কার অর্জন করে দলটি।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়সমূহ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে নিজেদের প্রকল্প তুলে ধরেন। প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করতে আইইবি এই প্রতিযোগিতার আয়োজন করে।

Banglabid

প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করে ব্র্যাকইউ ডুবুরি দল। ২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা এবং বাস্তব জীবনে ব্যবহার করা যায় এমন ডুবো রোবট তৈরিতে সহায়তা করে আসছে।

ডুবোমিনি একটি ছোট আকারের রোবটচালিত ডুবোযান। পানির নিচে এটি নিজে থেকেই কাজ করতে পারে। একজন দক্ষ সাঁতারুর মতো ডুবোমিনি পানির নিচে বিভিন্ন দিকে চলতে এবং ঘুরতে পারে। ফলে এটি সংকীর্ণ জায়গায় চলাচল করতে পারে এবং নির্ভুলভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম।

এই ডুবোযানটি ব্যাটারিতে চলে। এতে একটি স্মার্ট পাওয়ার সিস্টেম রয়েছে, যা এর মোটর এবং এর “মস্তিষ্ক” অর্থাৎ অনবোর্ড কম্পিউটারকে আলাদাভাবে সচল রাখে। ফলে একটি অংশে বিদ্যুতের সমস্যা হলেও অন্য অংশের কার্যক্রমে এর প্রভাব পড়ে না।

Reneta

ক্যামেরা ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে ডুবোমিনি পানির গভীরতা, চলার দিক এবং আশপাশের পরিবেশ বুঝতে পারে। এর নিজস্ব সফটওয়্যার বস্তু ও বাধা শনাক্ত করতে সহায়তা করে। এরপর পরিস্থিতি অনুযায়ী কীভাবে কাজ করতে হবে, সে সিদ্ধান্তও নিতে পারে ডুবোযানটি। এটি অনেকটা স্বয়ংক্রিয় গাড়ির রাস্তা বুঝে চলার মতো।

এসব প্রযুক্তির কারণে ডুবোমিনি পানির নিচে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারে। এটি পানির নিচে গেটের মধ্য দিয়ে চলাচল, বাধা এড়িয়ে যাওয়া এবং নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করার মতো কাজ প্রায় নিজে থেকেই করতে সক্ষম।

এই অর্জন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারত্ব) এর সাথে এই উদ্যোগ সম্পর্কিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইবিডুবোমিনিব্র‌্যাক ইউনিভার্সিটিব্র্যাকইউ ডুবুরি দল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT