ক্রিকেট

তামিম-মুশফিকের সঙ্গে আগের ঠিকানাতেই মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ বল ছুঁড়ে ফেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ মাঠে বল ছুঁড়ে ফেলার মুহূর্তের ছবি, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগের আসরের মতোই ফরচুন বরিশাল জার্সিতে বিপিএল মাতাতে দেখা যাবে তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তামিম-মুশফিককে ধরে রাখার পর ড্রাফট থেকে তারা সদ্যই আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলা মাহমুদউল্লাহকে ডেকে নিয়েছে, দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

এছাড়া বরিশাল সরাসরি চুক্তিতে দলে নেয় হার্ডহিটার ব্যাটার তাওহীদ হৃদয়কে। ‘বি’ ক্যাটাগরি থেকে ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি হোটেলে। এবারও অংশ নিচ্ছে ৭ দল। মাঠের লড়াই শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।

বিষয়:তামিম প্লেয়ার্স ড্রাফট বরিশাল বিপিএল মাহমুদউল্লাহ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…