চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংসের উড়ন্ত জয়, পরাজয় এড়াল ঢাকা আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৫-০ গোলের উড়ন্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শেষ মুহূর্তের গোলে ফর্টিস ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। আরেক খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।

টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা ১১ ম্যাচে পেয়েছে ২৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ২০। ঢাকা আবাহনী ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে। একটি ম্যাচও জয়ের দেখা না পাওয়া টেবিলের তলানিতে ব্রাদার্স। অবনমনের শঙ্কায় থাকা দলটির পয়েন্ট মাত্র ৩।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডরিয়েল্টনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর ১৩ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন।

খেলার ১৯ ও ৫৩ মিনিটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। এর মাঝে বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জালের দেখা পান উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আরেক খেলায় ৬১ মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের নিশানাভেদে হার এড়ায় ঢাকা আবাহনী।

এদিকে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হারের বৃত্ত থেকে বেরোতে না পারা ব্রাদার্সের বিপক্ষে এবারের লিগে প্রথম জয়ের দেখা পেল রহমতগঞ্জ। ম্যাচের ৪৪ মিনিটে মিশরীয় মিডফিল্ডার মোস্তফা মাহমুদের গোলে রহমতগঞ্জ লিড পায়। ৮৫ মিনিটে দলটির হয়ে আরেকটি গোল করেন ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম আবাহনীঢাকা আবাহনীফর্টিস ফুটবল ক্লাববসুন্ধরা কিংসবিপিএল ফুটবলব্রাদার্স ইউনিয়নরহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশটা আমাদের সব বয়সের

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT