চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: ড্রয়ের বৃত্তে মোহামেডান, প্রথম জয়ের মুখ দেখল ব্রাদার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চলতি মৌসুমের একমাত্র অপরাজিত দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে একের পর এক ম্যাচ ড্র করে শিরোপা জয়ের সম্ভাবনাকে সাদা-কালোরা যেন নিজেরাই দূরে ঠেলছে। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল। আরেক ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন।

১৪ খেলায় ৭ জয় ও ৭ ড্রয়ে টেবিলের দুই নম্বরে থাকা মোহামেডানের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ১৩ ম্যাচে পয়েন্ট ৩৪। পাঁচ নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীর ১৪ খেলায় পয়েন্ট ১৭। সাত নম্বরে থাকা শেখ জামাল ১৪ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। অবনমনের শঙ্কায় থাকা ব্রাদার্স ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকেলের ম্যাচের ২৭ মিনিটে মোহামেডানকে লিড পাইয়ে দেন আরিফ হোসেন। সাত মিনিট পর চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড।

এদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাদার্স। যোগ করা সময়ের প্রথম মিনিটে লক্ষ্যভেদ করেন এলিটা কিংসলে।

বিরতির পর ৭২ মিনিটে স্পটকিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর রদ্রিগেস বল জালে জড়ালে সমতায় ফেরে শেখ জামাল। দুই মিনিট পরই দলটিকে এগিয়ে দেন উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজোদ শায়মানভ।

পিছিয়ে পড়েও ব্রাদার্স দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৮৩ মিনিটে মহসিন আহমেদ ও ৮৯ মিনিটে রাব্বি হোসেন রাহুলের নিশানাভেদে ঐতিহ্যবাহী ক্লাবটি জয়ের বন্দরে পা দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম আবাহনীবিপিএল ফুটবলব্রাদার্সমোহামেডানলিড স্পোর্টসশেখ জামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT