চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল নিলাম: কোন দল কত খরচ করল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। নিলাম থেকে পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য দেশি ক্রিকেটাদের কিনতে ৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট নির্ধারিত ছিল। তবে কোনো দলই পূর্ণ বাজেট ব্যবহার করেনি। দেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে রংপুর রাইডার্স, আর সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস।

১২ জন দেশি ক্রিকেটারকে দলে নিতে রংপুর রাইডার্স খরচ করেছে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা। খরচের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস। ১২ জন দেশি ক্রিকেটার কিনেছে তারা ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করে। আসরে সবচেয়ে বেশি দামে ওপেনার মোহাম্মদ নাইম শেখকে কিনেছে তারা। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় করেছে তাকে কিনতে।

নিলাম থেকে সবচেয়ে বেশি ১৩ জন দেশি ক্রিকেটার কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিটির মোট খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। ১২ জন দেশি খেলোয়াড় কিনতে ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। সিলেট টাইটানস খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা। ১২ জন দেশি ক্রিকেটারকে সবচেয়ে কম খরচে ২ কোটি ৬৩ লাখ টাকায় দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

নিলাম থেকে বিদেশি ক্রিকেটার কেনার জন্য দলগুলোর বাজেট ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। অধিকাংশ দলই এই কোটায় বড় অর্থ খরচ করেনি। বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে তাদের খরচ হয়েছে ৭৫ হাজার ডলার।

নিলাম থেকে দুজন বিদেশি খেলোয়াড় কিনতে ৫৫ হাজার ডলার করে খরচ করেছে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। ৫৩ হাজার ডলার খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে ৪৫ লাখ। এছাড়া সবচেয়ে কম ২০ হাজার ডলার খরচ করেছে রংপুর রাইডার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল নিলামবিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল: জাহেদ উর রহমান

এপ্রিল ১৫, ২০২৬

বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এপ্রিল ১৫, ২০২৬

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT