চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-মোসাদ্দেকদের নিলাম থেকে বাদ দেয়ার ব্যাখ্যা দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল খেলোয়াড়দের ছবি, একজন ব্যাটসম্যান ও একজন বোলার. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ডিসেম্বরে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট সামনে রেখে রোববার অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ ৮ ক্রিকেটার। নিলামের আগমুহূর্তে এই বিষয়টি আলোচনার জন্ম দিলেও অবশ্য এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার দুপুরে দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেখানে ক্রিকেটারদের বাদ দেয়া নিয়ে অবশ্য স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। সন্ধ্যার পর এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়েছ, ‘স্থানীয় খেলোয়াড়দের তালিকা থেকে কয়েকজনের নাম অনুপস্থিত থাকা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেন। এর পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত সব বিষয় বোর্ডের নবগঠিত ইন্টেগ্রিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিটটির তত্ত্বাবধান করছেন স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। ইন্টেগ্রিটি ইউনিট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং কোনো বিষয়ে যেন হস্তক্ষেপ না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব তাদের।’

এর আগে বিপিএল স্বচ্ছ ও বিতর্কমুক্ত আয়োজনের লক্ষ্যে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের বাইরে রাখার ঘোষণা দিয়েছিল বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘নিলামের আগে বিসিবি দুর্নীতির সব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। ১২তম মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে লিগের সুরক্ষা আরও জোরদার করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে গভর্নিং কাউন্সিল ইন্টেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যানের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। সেই পরামর্শের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি, যার মধ্যে খেলোয়াড়ও রয়েছেন, তারা এবারের আসরে অংশগ্রহণের আমন্ত্রণ পাননি।’

বাদ পড়া ক্রিকেটাররা বিপিএল ছাড়া অন্য টুর্নামেন্টে খেলতে পারবে বলে জানিয়েছে বিসিবি। বলা হয়েছে, ‘এটি শুধুমাত্র বিপিএলের জন্য গৃহীত একটি বিশেষ ব্যবস্থা, যার লক্ষ্য তদন্ত প্রক্রিয়ার ন্যায্যতা বজায় এবং লিগের সততা রক্ষা করা। এই সিদ্ধান্ত বিসিবির অধীনে পরিচালিত অন্য কোনো ঘরোয়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে জনমনে আগ্রহ আছে জানি। তবে ইন্টেগ্রিটি ইউনিটের অধীনে কোনো পর্যালোচনা বা তদন্ত চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট কাউকে নিয়ে মন্তব্য করা উচিত নয়।’

নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। যেখানে বাদ পড়েছেন ৮ জন- এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

ট্যাগ: নিলামবিজয়বিপিএল-২০২৬বিসিবিমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

পরবর্তী

বিপিএল: নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

পরবর্তী
বিভিন্ন ক্রিকেট দলের লোগো, বিপিএল নিলামের আগে দলগুলোর পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

বার্সেলোনা ফুটবল দল একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই রাতে জয় পেল বার্সা-বায়ার্ন-ম্যানসিটি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT