চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র, ভাবছেন না থিসারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের থিসারা পেরেরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ১১তম আসর গড়াচ্ছে সোমবার। উদ্বোধনী দিনে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। আগেরদিন অধিনায়কের নাম জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। নেতৃত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান অলরাউন্ডার অবশ্য জানালেন কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র, তা নিয়ে ভাবছেন না।

আসর শুরুর আগে রোববার অনুশীলন সেরে নিয়েছে ঢাকা। শেষে সংবাদ সম্মেলনে আসেন থিসারা। অধিনায়কের দায়িত্ব পেয়ে অনুভূতির কথা জানান।

‘কখনও ভাবিনি আমাকে অধিনায়কত্ব দেয়া হবে। তারা আমার উপর আস্থা রেখেছে বলেই অধিনায়ক করেছে। এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়ক হওয়া দারুণ অনুভূতি। বিপিএলে অনেকবার খেলেছি, এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে। তবে এটা আমার কাছে নতুন নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই অধিনায়কত্ব করেছি। এটা নতুন ফ্র্যাঞ্চাইজি, ভালো করতে মুখিয়ে আছি।’

কথা বলেছেন দলের সামর্থ্য নিয়েও, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হল এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র এসব নিয়ে ভাবি না।’

ঢাকার অন্যতম তারকা লিটন দাস। সম্প্রতি ফর্মহীনতায় আছেন। তবে তাকে নিয়ে দলের প্ল্যান এগোচ্ছে বলেই জানালেন লঙ্কান তারকা। বলেছেন, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।’

দেশি খেলোয়াড়দের নিয়ে থিসারা বলেছেন, ‘মোস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসথিসারাবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT