ক্রিকেট

বিপিএলে পারিশ্রমিক জটিলতা: ক্রীড়া পরিষদের ‘সত্যানুসন্ধান কমিটি’

বাংলাদেশের ক্রিকেট ট্রফি ও পুরস্কার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ট্রফি ও পুরস্কার প্রদর্শনী, যা চ্যাম্পিয়ন ও রানার্সআপের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বিপিএলে বিতর্কের তুঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার বিষয়টি। এ সংক্রান্ত জটিলতাকে দেশের সম্মানের জন্য হানিকর বলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিষয়টি খতিয়ে দেখতে ‘সত্যানুসন্ধান কমিটি’ নামে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে এনএসসি।

বৃহস্পতিবার ক্রীড়া পরিষদ থেকে পাঠানো বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।

তিন সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া)। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক (ক্রীড়া)।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বেশকিছু খবর ক্রীড়া পরিষদের দৃষ্টিতে এসেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে তা বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর।

এছাড়া এবারের বিপিএল আয়োজনে ৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত/সংস্কারে সরকার কর্তৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

বিষয়:ক্রীড়া পরিষদ বিপিএল ২০২৫ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…