চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: টসে জিতে রাজশাহীকে ব্যাটে আমন্ত্রণ চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা নামছে বিপিএল দ্বাদশ আসরের। প্রায় একমাস চলা দেশের ক্রিকেটের মহাযজ্ঞের ফাইনাল গড়াল মিরপুরে। শিরোপামঞ্চে টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় গড়িয়েছে শিরোপা মহারণ। তার আগে জমকালো আয়োজনে উন্মোচন করা হয়েছে আসরের নতুন ট্রফি।

দুবাই থেকে ২৫ লাখ টাকা খরচে হীরাখচিত ট্রফি বানিয়ে এনেছে বিসিবি। হেলিকপ্টারে বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়ামে আনা হয়েছে। ট্রফি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও এশিয়াকাপ জয়ী অধিনায়ক সালমা খাতুন। ট্রফির সাথে ফটোসেশন করেন দুই ফাইনালিস্ট অধিনায়ক রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী হাসান।

আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিনে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল সিলেট টাইটানস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

সাহিবজাদা ফারহান, কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও বিনুরা ফের্নান্দোর মতো বিদেশি তারকাদের নিয়ে একাদশ গড়েছে রাজশাহী। চট্টগ্রামের একাদশে আছেন মির্জা তাহির বেগ, আমের জামাল, আসিফ আলি ও হাসান নাওয়াজের মতো ক্রিকেটাররা।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহেরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম সাকিব, বিনুরা ফের্নান্দো ও হাসান মুরাদ।

Reneta

চট্টগ্রাম রয়্যালস একাদশ: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, হাসান নাওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমের জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও জাহিদুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকাফাইনালবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT