চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে দর্শকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। পর্দা উঠবে বিপিএল ১১তম আসরের। এবার দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে এমন আভাস ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর হাওয়া বদলের ঢেউ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে বিপিএলের পরিকল্পনায় ভিন্নতার কথা জানিয়েছিলেন। সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যে পানির বুথ করার কথা বলা হয়েছিল। সঙ্গে দর্শকদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে বিসিবি।

এবারের আসরে প্রতিটি ম্যাচ ডেতে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজের এক ঘোষণায় বিষয়টি জানানো হয়েছে। সেজন্য দর্শকদের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই মাঠে প্রবেশ করতে হবে।

লিগপর্বের প্রতিটি ম্যাচ ডেতে সুযোগ থাকছে একজন করে দর্শকের রেভো ই-বাইক জেতার। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র‍্যাফেল ড্রর মাধ্যমে বেছে নেয়া হবে বিজয়ীকে।

প্লে-অফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজনকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। ফাইনালের দিনে ৩ জনকে র‍্যাফেল ড্রর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২০২৫বিসিবিরেভো ই-বাইকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬

রাতে ফাইনাল পরীক্ষা, ভারতকে হারালেই আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT