চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহমুদউল্লাহ জাদুকরের মতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি বাঁধছে, উল্লাসে ভরা ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বার রাজশাহীর দুইশর কাছাকাছি রান পেরিয়ে জয়ে আসর শুরু করেছে ফরচুন বরিশাল। গতবারের চ্যাম্পিয়ন দলটির জয়ের অন্যতম নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। ১২২ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন দুজনে। তাদের ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদকে জাদুকরের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তান তারকা।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিল বরিশাল। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল। ফাহিম ও মাহমুদউল্লাহ ফিফটি পেয়েছেন। মাহমুদউল্লাহ ৫ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৫৬ এবং ফাহিম এক চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৪ রান করেন।

ম্যাচ শেষে ফাহিম বললেন, “মাহমুদ ভাই জাদুকরের মতো। প্রথম ৬-৭ বলে মাত্র ১ রান করলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, ‘কী হচ্ছে।’ তিনি আমাকে বললেন, ‘তুমি কেবল টিকে থাকো।’ এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো। আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়ে। এরপর আমরা দুজনেই নিজেদের স্নায়ুচাপের উপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছু অনেক সহজ হয়ে যায়।”

‘পরিকল্পনা সাধারণ ছিল। শুরুতে আমরা ভেবেছি পিএসএল, বিপিএল বা যেকোনো টি-টুয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল। সেরকম বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়ে চেয়েছি ম্যাচ জিতে নিতে।’

উইকেট নিয়ে ফাহিম বললেন, ‘আমরা যখন প্রথম বোলিং শুরু করি, তখন মনে করেছি এটা ১৫০-৬০ রানের পিচ। ১০ ওভার পরে যখন স্লোয়ার বল কাজ করছিল না, মনে হয়েছে এটি ১৭০ রানের পিচ। ইয়াসির অনেক ভালো খেলেছে। দ্বিতীয় ইনিংসে পিচ আরও ভালো হয়ে যায়। পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হয়ে যায়। শুরুতে পিচ সফট ছিল, পরে সেটা শক্ত হয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরএনামুলতামিমবরিশালবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT