ক্রিকেট

বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই নগদ

বিপিএল ২০২৩ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি ও নগদ দ্বারা পাওয়ার্ড ক্রিকেটাররা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরেও টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। গতবারও চা কোম্পানিটি পৃষ্ঠপোষকতা করেছিল। পাওয়ার্ড বাই হিসেবে এবার যুক্ত হয়েছে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। বিপিএলের ১০ম আসরের কেতাবি নাম হচ্ছে ইস্পাহানি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাওয়ার্ড বাই নগদ।

সহযোগী স্পন্সর হিসেবে থাকছে ওমেরা এলপিজি ও ইউসিআইসি ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বুধবার বিকেলে মিরপুরে স্পন্সরশিপ ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। এছাড়াও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগটি। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ। এবারও বিপিএলের ভেন্যু তিনটি- ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এরমধ্যে সিলেটে ১২টি ম্যাচ, চট্টগ্রামে ১২টি ম্যাচ এবং বাকি ২২টি ম্যাচ মিরপুরে আয়োজিত হবে।

বিষয়:ইস্পাহানি টাইটেল স্পন্সর নগদ বিপিএল-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…