চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে পথহারা মাশরাফীর সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ঢাকা পর্বে টানা পাঁচ জয়। চট্টগ্রামে গিয়ে কুমিল্লার কাছে ধাক্কা। মিরপুরে ফিরে সাকিবের বরিশালকে হারিয়ে জয়ে ফেরা। ৬ জয়ে টেবিলের শীর্ষেই সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে যেয়ে রংপুর রাইডার্সের কাছে মাশরাফীর সেই দলটাই হল বিধ্বস্ত।

শুক্রবার সিলেটে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় রংপুর। বোলারদের দাপটে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। তানজীম হাসান ও মাশরাফীর ব্যাটে ৯ উইকেটে শেষঅবধি ৯২ পর্যন্ত যেতে পারে। রংপুর সহজ জয়ই তুলেছে। ৬ উইকেট ও ২৬ বল হাতে রেখে। মাশরাফীদের হারিয়ে সাত ম্যাচে চার জয়ে টেবিলের চারে এখন রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমে দলীয় ৪ রানে টম মোরেসের উইকেট হারায় স্ট্রাইকার্স। ১২ রানে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। পরে শূন্য রানে সাজঘরে ফেরেন আরও তিন ব্যাটার- জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

দলীয় ১৭ ও ১৮ রানে আরও দুই ব্যাটারকে হারায় মাশরাফীর দল। ১০ বলে ৩ রান করেন থিসারা পেরেরা ও ১১ বলে ১ রান করেন ইমাদ ওয়াসিম আউট হন।

অষ্টম উইকেটে হাল ধরেন তানজীম হাসান ও অধিনায়ক মাশরাফী। ৪৮ রানের জুটি গড়েন। ৬৬ রানে ২১ বলে ২১ রান করে হাসান মাহমুদের শিকার হন মাশরাফী।

পরে নবম উইকেট জুটিতে মোহাম্মদ আমিরকে নিয়ে আরও ১৯ রান যোগ করে ৮৫ রানে ফেরেন তানজীম। ৩৬ বলে ৪১ রানের ইনিংস তার।

Reneta

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের পক্ষে ৩টি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ। শেখ মেহেদী হাসান নেন ২ উইকেট।

ছোট লক্ষ্য পার করতে শুরুটা ভালোই হয় রংপুরের। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রেজাউর রহমানের শিকার হন নাঈম শেখ। পরে ১২ বলে ৮ রান করে আউট হন শেখ মেহেদী। ৪৪ রানে শোয়েব মালিককেও হারায় রংপুর। মালিক রানের খাতা না খুলেই মাশরাফীর শিকার হন।

চতুর্থ উইকেট জুটিতে আরও ২২ রান যোগ করেন রনি তালুকদার ও আজমাতুল্লাহ ওমরজাই। ৯ বলে চার রান করে ফেরেন ওমরজাই। মোহাম্মদ নেওয়াজকে সঙ্গী করে দলকে জয়ের নোঙরে নেন রনি তালুকদার। অপরাজিত থাকেন ৩৮ বলে ৪১ রানে। নেওয়াজ করেন ১৩ বলে ১৮ রান।

সিলেটের হয়ে মাশরাফী নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩মাশরাফীরংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT