চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠালেন ইমরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের নবম আসরের ফাইনালে টস জিতেছেন ইমরুল কায়েস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

ফাইনালে টসের আগে স্টেডিয়াম মাতান দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা। কনসার্ট শুরু হয় মাকসুদের গান দিয়ে। পরে ওয়ারফেজ ও নগর বাউলের জেমস সুরের ঝংকার তোলেন। জেমসের গানে উন্মাতাল হয়ে ওঠে গ্যালারি। শুরুতেই ‘কবিতা’ গানে সূরের মূর্ছনা ছড়ান স্টেডিয়ামে।

টানা পাঁচ জয় দিয়ে বিপিএল শুরু করা মাশরাফী বিন মোর্ত্তজার দল উঠেছে ফাইনালে। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা টানা তিন ম্যাচ হেরে শুরু করার পর দেখিয়েছে দুর্দান্ত ঝলক। টানা ১০ ম্যাচ জিতে সবার আগে নিশ্চিত করেছে ফাইনাল।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী, নেতৃত্ব দিয়ে আটটির মধ্যে চারটি শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে দু’বার, কুমিল্লা ও রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন একটি করে ট্রফি।

ইমরুলের অধীনে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তৃতীয়বারের হাতছানি তার সামনে। আর কুমিল্লা অপেক্ষায় চতুর্থ শিরোপা ঘরে তোলার।

জিতলে পঞ্চম শিরোপাজয়ী অধিনায়ক হবেন মাশরাফী, আর সিলেট বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হবে। ফাইনালে কখনো হারেনি কুমিল্লা। তেমনি মাশরাফীও যতবার ফাইনাল খেলেছেন, শিরোপা উঁচিয়ে ধরেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাফাইনালবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

জুলাই ১, ২০২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT