ক্রিকেট

হাল ধরেছেন মুশফিক, পাল ওড়াতে অপেক্ষায় জাকির-থিসারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে ম্যাচ চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার একমাত্র ও বিপিএলের সব আসর মিলিয়ে কোনো মৌসুমে একমাত্র বাংলাদেশি হিসেবে ৫০০ রানের মাইলফলকে নাম লেখানোর দিনে দারুণ ফিফটিতে সিলেটের রানের গতি বাড়িয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। ৯ চার ও এক ছয়ে ৪৫ বলে ৬৪ রান করে আউট হয়েছেন।

শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা ইনফর্ম শান্তর ব্যাটেই সামাল দিয়েছে সিলেট। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনে ৭৯ রানের জুটি গড়েছেন। ৮-এর উপর রানরেটে এগোচ্ছে স্ট্রাইকার্সরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ৪২ রান, ১০ ওভারে ৭৯ রান তোলা সিলেট ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রানে পৌঁছেছে। মুশফিক ৩৩ বলে ৪৫ রানে উইকেটে আছেন, সঙ্গী রায়ান বুর্ল ৬ বলে ৬ রানে।

বৃহস্পতিবার বিপিএলের নবম আসরের ফাইনালে শুরুটা দুর্দান্ত করে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই ১৮ রান তুলে নেয়। টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভাবনাতেই পড়ে গিয়েছিলেন ইমরুল। কুমিল্লা অধিনায়ককে পরে দ্রুতই ২ উইকেট এনে দেন তানভীর ও রাসেল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওভারে দুই ওভার-থ্রোয়ের দুই চার ও শান্তর ব্যাটে আসা দুই চারে ১৮ রান তুলে শুরু করে সিলেট। দ্বিতীয় ওভারের প্রথম বলে এসে ধাক্কা খায় স্ট্রাইকার্সরা। ইনফর্ম তৌহিদ হৃদয়কে রানের খাতা খোলার আগেই বোল্ড করে দেন কুমিল্লার তানভীর।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে এসে চমকে দিয়েছিলেন মাশরাফী। অধিনায়ক বেশিক্ষণ টিকতে পারেননি। ১ রান করে রাসেলের বলে ইমরুলের তালুবন্দি হন।

বিষয়:কুমিল্লা ফাইনাল বিপিএল-২০২৩ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…