ক্রিকেট

জিততে জিততে হেরেই গেল নাসির-সৌম্যর ঢাকা

বাংলাদেশ ক্রিকেটার নাসির ও সৌম্য ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার নাসির ও সৌম্য ব্যাটিং অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজেদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচ হাতছাড়া হয়ে গেল শেষের ব্যর্থতায়। ১৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে হতাশার হার দিয়ে বিপিএল শেষ করল ঢাকা ডমিনেটরস। বিপরীতে, টানা ৬ ম্যাচে হারার পর জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার মিরপুরে ১১৯ রানের লক্ষ্য সহজেই টপকে যেতে পারত ঢাকা। শেষে ধস নামলে ১০৩ রানে থামে নাসির হোসেনের দল। লো-স্কোরিং ম্যাচেও তাদের হার ১৫ রানে।

ঢাকার অধিনায়ক নাসির হোসেন ২৪ রান করে মেহেদী মারুফের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরার পরই বদলাতে থাকে ম্যাচের চিত্র। ৮৮/৪ থেকে স্কোর হয়ে যায় ১০১/৯।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার সৌম্য সরকারের ব্যাটে। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে ঢাকা।

কার্টিস ক্যাম্ফের তিনটি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট। নিহাদুজ্জামান ও চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম নেন একটি করে উইকেট।

প্রথম চার ম্যাচে দুটি জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৬ ম্যাচ পর জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে ঢাকা ডমিনেটরস নিজেদের শেষ ম্যাচেও দেখল হারের মুখ। ১২ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করলেন নাসির-সৌম্যরা।

প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে ঢাকা ও চট্টগ্রাম। মঙ্গলবারের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে নিষ্প্রাণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৮ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। উসমান খান ২৯ বলে ৩০ ও জিয়াউর রহমান ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে একশর গণ্ডি পার করেন।

ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি নেন ৪ উইকেট। আল-আমিন হোসেন ও আমির হামজা নেন একটি করে উইকেট।

বিষয়:চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকা ডমিনেটর্স ঢাকা-চট্টগ্রাম বিপিএল-২০২৩ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…