বিনোদন

বক্স অফিসে ‘বিক্রম’ এর দাপট অব্যাহত

বিক্রম সিনেমার একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য, একজন পুরুষ রাগে উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্রম সিনেমার একটি দৃশ্য যেখানে একজন পুরুষ রাগে উত্তেজিত হয়ে থাকেন, সিনেমার থিম ও অ্যাকশন দৃশ্যের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান। আর পর্দায় ফিরেই যেন তাক লাগিয়ে দিলেন এই অভিনেতা।

মুক্তির আট দিন পার করে বক্স অফিসে দাপট বজায় রেখেছে কমল হাসান অভিনীত ছবি ‘বিক্রম’। ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহে ছবিটির আয় দাড়িয়েছে ১৬৪ কোটি রুপি!

এরপর শুক্রবার (১০ জুন) ১১ কোটি রুপি আয় করে। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১৭৫ কোটি রুপি। ফলে ধারণা করা যাচ্ছে, শিগগির ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে ছবিটি।

এদিকে ভারতীয় বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির আট দিনে এখন পর্যন্ত তামিলনাড়ুতে ১০৫, উত্তর প্রদেশে ২১.২৫, কর্ণাটক ১৫.৭৫, কেরালা ২৬ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে ৭ কোটি রুপি আয় করেছে ছবিটি।

বক্স অফিস দাপট দেখানোর পাশাপাশি অক্ষয় কুমারের বলিউড সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’কেও বেশ টেক্কা দিচ্ছে ‘বিক্রম’।

‘বিক্রম’ পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। এতে কমল হাসনকে একজন ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

এছাড়া আরো রয়েছেন সুপারস্টার বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। ক্যামিও চরিত্রে দেখা গেছে তামিল তারকা সুরিয়াকে।

বিষয়:অক্ষয় কুমার কমল হাসান তামিল তেলেগু দক্ষিণ ভারতীয় সুপারস্টার ফাহাদ ফাসিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…