চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক আসছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশীরভাগ শুটিং সম্পন্ন হয়েছে।

তবে ‘বরবাদ’ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে ‘বরবাদ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে!

৭০ শতাংশ শুটিং শেষ হওয়ার পর এবার ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়  জানালেন, ‘বরবাদ’র ফার্স্টলুক প্রকাশ করতে যাচ্ছেন। বুধবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের ‘বরবাদ’ লুক প্রকাশ করবেন।

এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম ছবি হওয়ায় তার উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না।

তিনি বলেন, আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি, এজন্য শুটিংয়ের শুরু থেকে টুঁ শব্দ করিনি। বরবাদ-এর জন্য নেপথ্যে একটি বেস্ট টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবাই হ্যাপি। ফার্স্টলুক দেখে দর্শক আন্দাজ করতে পারবেন কী আসতে যাচ্ছে।

রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় ‘বরবাদ’ হতে যাচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ধাঁচের ছবি। শাকিব খান ছাড়াও এতে অভিনয় আছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ দুই বাংলার নামী শিল্পীরা।

Reneta

জানা যায়, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ ছবি ‘বরবাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালবরবাদমানব সচদেবমিশা সওদাগরযিশু সেনগুপ্তরিয়েল এনার্জি প্রোডাকশনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT