চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
শিল্প সাহিত্য
A A
লন্ডনে ‘শেকড়ের সন্ধানে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দপুর শামসিয়া সমিতির আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গবেষক ও লেখক সৈয়দ হাবিবুর রহমান সম্পাদিত গ্রন্থ ‘শেকড়ের সন্ধানে’ এর বর্ণাঢ্য মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব।

পূর্বপুরুষের ইতিহাস, উত্তরাধিকার এবং সাংস্কৃতিক শেকড়ের পুনরুদ্ধারকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এবং সঞ্চালনায় ছিলেন কবি আহমদ ময়েজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যবোদ্ধা সৈয়দ আমিরুল ইসলাম আনা।

Banglabid

তিনি বলেন, ‘শেকড়ের সন্ধানে’ কেবল একটি ইতিহাসগ্রন্থ নয়, বরং আত্মপরিচয়ের এক বলিষ্ঠ দলিল। শেকড়ের সন্ধান মানে আত্মার সন্ধান – কারণ শিকড় হারিয়ে ফেললে অস্তিত্বও বিলীন হয়ে যায়।

প্রবন্ধ আলোচনায় অংশ নিয়ে সমিতির সাবেক সভাপতি আহমদ কুতুব বলেন, এই গ্রন্থ রক্তের সঙ্গে সম্পর্কিত। পূর্বপুরুষদের জীবনচিত্র আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখায়। আমরা যেন তাদের বিস্মৃত না হই।

বিশিষ্ট কমিউনিটি নেতা এ কে এম আবু তাহের চৌধুরী বলেন, দীর্ঘ গবেষণার ফসল এই গ্রন্থ আমাদের অতীত জানার পাশাপাশি ভবিষ্যতের দিকনির্দেশনাও দেবে। বিভিন্ন প্রজন্মের মাঝে এই বই সংযোগ সেতু রচনা করবে।

Reneta

সিনিয়র সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা লেখকের কর্মজীবনের স্মৃতিচারণ করে সৈয়দপুরকে কেন্দ্র করে একটি লিখিত ডাটাবেজ তৈরির আহ্বান জানান।

অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, দ্বাদশ শতকে শাহজালাল (রহ.) এর আগমন সৈয়দপুর অঞ্চলকে শিক্ষা ও আধ্যাত্মিকতায় সমৃদ্ধ করেছিল। ইসলাম আধুনিক শিক্ষার দিগন্ত খুলে দিয়েছিল এই অলিদের মাধ্যমে।

বাংলা একাডেমি সৈয়দ ওয়ালি উল্লাহ পুরস্কারপ্রাপ্ত গবেষক ও লেখক ফারুক আহমদ বলেন, সৈয়দ হাবিবুর রহমান বইয়ের ভূমিকায় যে সাহস দেখিয়েছেন তা প্রশংসনীয়। শাহজালালের আগমন ও কুনিয়া থেকে যাত্রার বিষয়টি নতুন আলোচনার জন্ম দেবে। বিতর্ক হোক, তর্ক হোক – সেই আলোচনার মাধ্যমে ইতিহাস আরও পরিষ্কার হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দ খালিদ মিয়া অলিদ, সৈয়দ আনাস পাশা, সৈয়দ দুলাল, সৈয়দ রফিকুল হক ধলা, আবু সুফিয়ান, আব্দুল আহাদ, আলাউর রহমান, সৈয়দ আসাদ হক, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ শামীম আহমদ, সৈয়দ সফর আলী, সৈয়দ হিলাল সাইফ, মাওলানা সৈয়দ তামিম আহমদ, শেখ হাফিজ মোস্তাক আহমদ, মোহাম্মদ সিজিল মিয়া, সৈয়দ তোফায়েল আহমেদ, সৈয়দ জামিল আহমদ, সৈয়দ ইয়াসিন শাহিন, সৈয়দ রাহাত সিয়াম, সৈয়দ ফারহাত সাকিব, সৈয়দ আইনাক আভিক, মোহাম্মদ ইসা, মোহাম্মদ মারুফ আহমদ প্রমুখ।

লেখক সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শামসিয়া সমিতির প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ—যাদের অক্লান্ত শ্রম ও দায়িত্ববোধ ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।

‘শেকড়ের সন্ধানে’ শুধু একটি ইতিহাসগ্রন্থ নয়, বরং উত্তরাধিকারের অনুসন্ধান—সময়কে ধারণ করার এক অনন্য প্রয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকাশনা উৎসবশেকড়ের সন্ধানে
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT