চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
বাংলাদেশ
A A
জনপ্রতিনিধি ও আইনজীবীরা গণঅভ্যুত্থান গ্রন্থের কপি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থ ও ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদান করা হয়েছে। গ্রন্থটির লেখক সাংবাদিক ও গবেষক মুহাম্মদ নূরে আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামের কাছে তা প্রদান করেছেন।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীসহ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের কাছে ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ বইটি ও ডকুমেন্ট প্রদান করা হয়।

গত সোমবার ও মঙ্গলবার ট্রাইব্যুনালে ও ট্রাইব্যুনালের ধানমন্ডিতে অবস্থিত তদন্ত কর্মকর্তার কার্যালয়ে এই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম, প্রসিকিউটর ব্যরিস্টার এস এম মঈনুল করিম, প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারসহ অন্যান্য প্রসিকিউটরগণ। এছাড়াও বিশেষজ্ঞ খন্দকার রাকিব, তদন্ত কর্মকর্তা বদরুল আলম ও সারাবাংলার সাংবাদিক রাশেদ মামুন উপস্থিত ছিলেন।

Banglabid

ট্রাইবুনালের সংশ্লিষ্ট সবাই আশাবাদী জুলাই ভিকটিমরা ন্যায় বিচার পাবে। জুলাই গণহত্যার অনেক তথ্য প্রমাণ লিপিবদ্ধ আছে ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ বইটিতে। সবাই আশা প্রকাশ করেছেন বইটি গণহত্যার বিচারে সহায়ক ভূমিকা রাখবে। ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ গণহত্যার বিচারে ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে।

বইটির লেখক সাংবাদিক ও গবেষক মুহাম্মদ নূরে আলম বলেন, এই বইটি জুলাই ভিকটিম ও গণহত্যার শিকার শহীদদের ন্যায় বিচার পেতে সহায়ক ভূমিকা রাখবে। ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। উত্তাল দিনে ছাত্র আন্দোলনের সময় একজন সংবাদকর্মী হিসেবে যা দেখেছি তাই লিখেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন।

তিনি বলেন, বইটি পাঠকদের জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিবে এটি আমি নিশ্চিত করে বলতে পারি। জুলাই বিপ্লবে ১৪ জন কুরআনে হাফেজসহ ৭৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর শহীদ হওয়ার বিস্তারিত বিবরণ রয়েছে এই বইটিতে। এই বইটিতে ঘটনাগুলোর সচিত্র প্রতিবেদন এবং শহীদ ও আহতদের পরিসংখ্যান ও বীরত্বগাঁথা বর্ণনা করা হয়েছে।

Reneta

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলন, গণহত্যা, জুলাই বিপ্লবের রক্তাক্ত দিনলিপি, সমন্বয়কদের বয়ানে জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের ঘটনা, জুলাই শহিদদের বীরত্ব গাঁথা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কীভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে, শেখ হাসিনার পলায়ন ইত্যাদি নানান বিষয় নিয়ে বইটি প্রকাশ করেছে ৩৬শে জুলাই থিঙ্কট্যাঙ্ক গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৬শে জুলাই গণঅভ্যুত্থানট্রাইব্যুনালে বই প্রদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT