চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে চলেন যেসব তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ব্যক্তিগত দেহরক্ষী থাকা সত্ত্বেও বলিউড তারকাদের অনেকে প্রায় সময়ই হত্যার হুমকির সম্মুখীন হন। ফলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ে তাদের। সেই সুরক্ষা নিশ্চিত করতেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার। কিন্তু কী এই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা?

ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় মূলত ছয়জন কমান্ডো মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশাল প্রটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হয়। ছয়জন কমান্ডো-সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকে এই নিরাপত্তা ব্যবস্থায়। সেই সঙ্গে নিরাপত্তা প্রদানকারীর যাতায়াতের জন্য একটি বিশেষ গাড়িরও ব্যবস্থা থাকে। যদিও নিরাপত্তা গ্রহণকারীকেই এই নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা ও গাড়ি বাবদ খরচ বহন করতে হয়। তবে সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে। এক নজরে জেনে নেওয়া যাক ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া বলিউডের কিছু তারকার সম্পর্কে।

শাহরুখ খান
চলতি বছরে পর পর দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর সম্প্রতি হত্যার হুমকি পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। যার ফলে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডো সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী।

সালমান খান
গেল বছরের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। যার ফলে সে সময় বলিউড ভাইজানকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।

কঙ্গনা রানাউত
২০২০ সালে সাংসদ সঞ্জয় রাউতের সাথে তার বিবাদের পরে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলিউড কুইন কঙ্গনা রানউতকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। সেসময় অভিনেত্রীকে মুম্বাইতে ঢুকতে না দেওয়ারও হুমকি দিয়েছিল মহারাষ্ট্রের শাসক শিবির।

বিবেক অগ্নিহোত্রী
গেল বছর বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর থেকেই একের পর এক হত্যার হুমকির সম্মুখীন হয়েছিলেন এই পরিচালক। ফলে তার জীবনের নিরাপত্তার জন্য মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ওয়াই প্লাস' ক্যাটাগরি নিরাপত্তাকঙ্গনা রানাউতবিবেক অগ্নিহোত্রীশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT