চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে গুরুতর আহত ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
অন্যান্য, বিনোদন
A A
অভিনেত্রী শুটিং সেটে আহত হওয়ার খবরের সাথে সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর জখম হয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা।

সূত্রের খবর, চোট এতটাই গুরুতর যে আদা শর্মার নাকে বেশ ভালই আঘাত লেগেছে। কিন্তু তার পরেও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

চোট নিয়েও সিনেমার শুটিং নিয়ে আদা শর্মা বলেছেন, ‘যন্ত্রণা সাময়িক কিন্তু সিনেমা সবসময় চলবে। এখন আমি একেবারে একজন অ্যাকশন-হিরোইনের মতো দেখতে। যে রাতে শুটিংয়ের মহড়া দিতে গিয়ে আমার আঘাত লেগেছিল, পরেরদিন আমার একটা রোমান্টিক মিউজিক ভিডিওর শুটিং ছিল। সেটা আমি বাতিল করিনি। শুটিংটা করেছি। শুটিংটার মধ্যে আমি ফোলাভাব কমানোর জন্য বার বার বরফের প্যাক ব্যবহার করছিলাম। আর আঘাতের যে দাগ সেটা মেকআপ দিয়ে ঢেকেছিলাম।’

আদা তার চরিত্র আর কাজের প্রতি নিজের দায়বদ্ধতা নিয়ে বলেছেন,  ‘আমি এত দুর্দান্ত চরিত্রে অভিনয় করার এবং প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমি খুব ভাগ্যবান। সেটা ‘দ্য কেরালা স্টোরি’-র মতো গল্প হোক বা রীতা সানিয়ালের মতো চরিত্র, আমি সেগুলোকে আরও বাস্তবসম্মত এবং খাঁটি করার চেষ্টা করি।’

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদাহকে প্রশ্ন করা হয়েছিল, তার বিবাহের সময় তার স্বপ্নের পোশাক নিয়ে। তখনই আদা বলেন, তার স্বপ্ন হল বিয়ে না করে থাকা। তার কথায়, তিনি ইতিমধ্যেই পর্দায় এতকিছু পেয়ে গিয়েছেন, যে বিয়ের ওপর থেকে আকর্ষণ চলে গিয়েছে তার। যদি বা বিয়ে হয়, তাহলে তিনি আকর্ষণ হারিয়ে ফেলবেন বিয়ের ওপর থেকে। সেই কারণেই আদাহ চান, তিনি বিয়ে না করেই থাকবেন। যদি বা তিনি বিয়ে করে ফেলেন, তাহলে তিনি বিশ্বাস করেন, তিনি জীবনের সমস্ত আনন্দই হারিয়ে ফেলবেন।’

হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয়ের সৌজন্যে দর্শকের দরবারে পরিচিত মুখ আদা শর্মা। ২০০৮ সালে হরর সিনেমা ‘১৯২০’-তে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারের তরফে পুরস্কৃতও হয়েছিল আদাহ শর্মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেত্রীআদাহ শর্মাআহতগুরুতর জখমশুটিং সেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT