চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

প্রায়ই খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ফলে সর্বদাই নিরাপত্তার চাদরে থাকছেন তিনি। সেই নিরাপত্তাকেই আরও জোরদার করতে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন অভিনেতা।

নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করতে নিশান পেট্রোল গাড়ি কিনেছেন ভাইজান। জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় নিশান পেট্রোল এসইউভি গাড়িতে যেতে দেখা যায় সালমানকে। কয়েক দিন আগে মুকেশ আম্বানির অনুষ্ঠানে এই গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

ব্যয়বহুল এই গাড়ি ভারতের বাজারে পাওয়া যায় না। তাই বিদেশ থেকে আনিয়েছেন সালমান। ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা!

এ গাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এসব গাড়িতে বি৬ অথবা বি৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বি৬ স্তরের নিরাপত্তার ক্ষেত্রে ৪১ এমএম পুরু কাচ ব্যবহার করা হয়ে থাকে, যা উচ্চ শক্তিসম্পন্ন রাইফেলকে প্রতিহত করবে। আর বি৭ স্তরের নিরাপত্তার ক্ষেত্রে ৭৮ এমএম পুরু গ্লাস ব্যবহৃত হয়ে থাকে।

সালমান তার টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি ২০০ মডেলের গাড়িটিতে বুলেটপ্রুফ গ্লাস লাগিয়ে এতদিন ব্যবহার করেছেন। বর্তমানে সেই গাড়ির পরিবর্তে নতুন বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করছেন তিনি।

সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবলিউড অভিনেতাসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

জুন ২৭, ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬

পুলিশের দাবি পানিতে ডুবে মৃত্যু, ভাইরাল পোস্টে রাজনৈতিক হামলার দাবি

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT