বিনোদন

‘বলী’ দিয়ে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে

অস্কারে বাংলাদেশের ছবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে বাংলাদেশের ছবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি, অন্যরা দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নয় দিনব্যাপী রাজধানীর ছয়টি ভেন্যুতে দেশ বিদেশের ২২০টির মতো চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হতে চললো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রবিবার উৎসবের শেষ দিন। আর এদিন সন্ধ্যায় দেখানো হবে বুসানজয়ী বাংলাদেশি চলচ্চিত্র ‘বলী’।

শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে রবিবার বিকাল থেকে শুরু হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর সমাপনী অনুষ্ঠান। বিকাল চারটা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে ইকবাল হোসাইন পরিচালিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত ছবি ‘বলী’।

২০২৩ সালে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান চলচিত্র উৎসবের সর্বোচ্চ ‘নিউ কারেন্টস’ পুরস্কার জেতে ‘বলী’। সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দীন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, এনজেল নুর, তাহাদিল আহমেদ, প্রাংগন শুভ, তানভীর আহমেদ।

শনিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হয় দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ১০টি বিভাগে ৭৫টি দেশের ২২০টি সিনেমা নিয়ে শুরু হওয়া এই উৎসবের শেষ দিনের অপেক্ষায় ঢাকার দর্শক।

বিষয়:উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বলী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…