চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
শিশুর মৃতদেহ পড়ে আছে, বিষাক্ত মিল্কশেকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবককে হত্যা অভিযোগ উঠেছে। বাড়ির অদূরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার হয়।

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার কালু বড়ুয়ার পুত্র এবং চট্টগ্রামের নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন।

পিতা কালু বড়ুয়া জানান, শনিবার রাত ১২টার দিকে বাসার সামনে অবস্থান করছিলো রহিদ বড়ুয়া। এসময় দুটি অটোরিকশায় করে কয়েকজন এসে রহিদ বড়ুয়াকে ডেকে নিয়ে যায়৷ এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির একটি তেতুলিয়া গাছে গামছা দিয়ে রহিদ বড়ুয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

পিতা কালু বড়ুয়া অভিযোগ করেন, ফেসবুকে রহিদ বড়ুয়ার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিন মাস আগে স্থানীয় ছোটন নামের একজনের সাথে বিবাদ সৃষ্টি হয়। এই ঘটনার পর মুচলেকা দিয়ে চট্টগ্রাম চলে যায় রহিদ বড়ুয়া। এর মধ্যে বাড়িতে এলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেন পিতা। হত্যার আগে মারাত্মক আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, ‘খবর পেয়ে গাছে ঝুলন্ত অবস্থা যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কারণ জানা যাবে৷ এ ব্যাপারে তদন্ত চলছে।’

ট্যাগ: কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্পকক্সবাজার সদর মডেল থানামরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিটিভি ভবনে যেমন ছিলো জিয়ার প্রথম দিন

পরবর্তী

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা পলাতক শক্তি: উপদেষ্টা আদিলুর

পরবর্তী
ছবি: প্রতিনিধি

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা পলাতক শক্তি: উপদেষ্টা আদিলুর

ছবি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (ফাইল ছবি)

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT