গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় কোটালীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড় বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের রাস্তা দিয়ে হাটাহাটির সময় স্থানীয় জনগণ ওই পুকুরের ভিতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের নাম-পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনো পাওয়া যায়নি।








