চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, সদর হাসপাতাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটি-বোয়ালমারি গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে হবে। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার মুখসহ শরীরে অধিকাংশই পচে গলে গেছে। পুলিশ ওই নারীর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সদর উপজেলা হাজরাহাটি-বোয়ালমারি গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০-১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পচে পোকা লেগে গেছে। নারীটির নাম পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:অজ্ঞাত নারী চুয়াডাঙ্গা মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…