জনপদ

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ১৪ অক্টোবর দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামের এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ৯৯৯ থেকে আমাদের সংবাদ দেওয়া হয়। পরে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:টাঙ্গাইল মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…