চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজনের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় বাংলাদেশি কর্মীদের আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস জানায়, লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় বুধবার ধ্বংসস্তূপ থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাজদ হাসপাতালে রাখা হয়েছে।

অন্যদিকে একই হামলার পর থেকে নিখোঁজ থাকা করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো পুরোপুরি উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। সর্বশেষ দূতাবাসের তথ্যের পর নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধারলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT